২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন রিচি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগদত্ত জেমস হিয়ারডিজেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টিনা রিচি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 05:08 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

কন্টাক্টমিউজিক জানায়, ২৬ অক্টোবর ছোট পরিসরে এক আয়োজনের মধ্য দিয়ে জেমসের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন রিচি। হ্যারল্ড প্র্যাট হাউজ অ্যান্ড পেটারসন হলে অনুষ্ঠিত ওই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

২০১১ সাল থেকেই একসঙ্গে রয়েছেন হলিউডি এই জুটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই জুটি বাগদান করেন বলে গুজব ছড়ায়। রিচির হাতের হীরের আংটি সকলের চোখে পড়লে ওই গুজবের সূত্রপাত ঘটে।

মে মাসে ইউএস উইকলি ম্যাগাজিনকে ‘অপসিট অফ সেক্স’ অভিনেত্রী রিচি জানিয়েছিলেন ছোট এবং অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করতে চান তিনি। রিচি বলেন, “পরিবার এবং বন্ধুদের নিয়ে অসাধারণ একটি সময় কাটাতে চাই আমি। জেমসের অনেক কিছুই আমি পছন্দ করি। আমার দেখা অসাধারণ একজন মানুষ হল জেমস।”