২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তিন সিনেমায় সায়মন

ঢাকাই সিনেমার অভিনেতা সায়মন এখন ভীষণ ব্যস্ত। সম্প্রতি নতুন চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাগুলো হল জাকির হোসেন রাজুর ‘ভুলিতে পারি না তারে’, এ জে রানার ‘অজান্তে ভালোবাসা’ এবং রাজু চৌধুরীর ‘এক মিনিট’। এক মিনিট সিনেমাটি অ্যাকশন ধাঁচের।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

অজান্তে ভালোবাসার শুটিং শুরু হবে নভেম্বরে। ডিসেম্বরে শুরু হবে ‘এক মিনিট’ এবং জানুয়ারিতে ‘ভুলিতে পারি না তারে’ সিনেমার শুটিং।

অভিনয় প্রসঙ্গে সায়মন গ্লিটজকে বলেন, “আমি সব সময় ভিন্নধারার গল্পে অভিনয় করতে চাই। দর্শকও গতানুগতিক ধারার গল্প পছন্দ করে না। নতুন তিনটি সিনেমা সম্পূর্ন ভিন্নধাঁচের গল্প নিয়ে নির্মিত হবে। এক মিনিট সিনেমায় দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবে।”

সায়মন আরও জানান, তিনি এখন অভিনয় করছেন রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’, এ জে রানার ‘বন্ধুর লাগিয়া পরান কান্দে রে’ সিনেমায়।

‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমায় ববি ও ‘বন্ধুর লাগিয়া পরান কান্দে রে’ সিনেমায় অভিনয় করছেন সারা জেরিন। ‘তুই শুধু আমার’ সিনেমায় সায়মনের বিপরীতে অভিনয় করছেন নবাগত মৌমিতা।