২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দি মর্টাল ইনস্ট্রুমেন্টস’-এর সিকুয়েল হবে

হলিউডি সিনেমা ‘দি মর্টাল ইনস্ট্রুমেন্টস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরও নির্মাতারা সিনেমাটির সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 01:15 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, জার্মান কোম্পানি কনস্টাটিন সিনেমাটির সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবার পর তা জনপ্রিয়তা পেতে ব্যর্থ হলে সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত পিছিয়ে দেন নির্মাতারা।

হলিউড রিপোর্টার জানায়, তাদের এই সিদ্ধান্তে নাখোশ হন সিনেমার দর্শকরা। আর তাই নতুন করে সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ২০১৪ সাল নাগাদ সিনেমার কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

কনস্টাটিন ফিল্মসের প্রধান মসজকোউইকজ বলেন, “আমরা ভক্তদের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা অসংখ্য মেইল পেয়েছি। আর তাদের অনুরোধই আমাদের অণুপ্রাণিত করেছে।”

সিনেমাটিতে জুটি বাধবেন হলিউডি দম্পতি জিমি কলিনস এবং জেমি কাম্পবেল বোয়ার।