২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে মূল্যবান রবার্ট

একটি অনলাইন ম্যাগাজিনের জরিপে দ্বিতীয়বারের মতো হলিউডের সবচেয়ে মূল্যবান অভিনেতা নির্বাচিত হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 04:38 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, নিউ ইয়র্কের ম্যাগাজিন ভালচারের ওই তালিকায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বক্স অফিসের আয়ের উপর ভিত্তি করে জরিপ চালানো হয়। তারকার জনপ্রিয়তা, অস্কার জয়, স্টুডিও ভ্যালু এবং টুইটার জনপ্রিয়তাও পর্যবেক্ষণ করা হয়।

এইস শোবিজ জানায়, ২২ অক্টোবর ম্যাগাজিনটি তাদের তালিকা প্রকাশ করেন। সেখানে তারা উল্লেখ করে, “ডাউনি জুনিয়ারকে টপকে তার স্থানটি দখল করতে অনেক কাঠখড় পোড়াতে হবে অন্যদের।”

‘আয়রনম্যান’-খ্যাত ৪৮ বছর বয়সী ওই অভিনেতা ‘দ্য গ্রেট গ্যাটসবি’-খ্যাত লিওনার্ডো ডিক্যাপ্রিওকে টপকে প্রথম স্থান দখল করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী জেনিফার লরেন্স। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন সান্ড্রা বুলক এবং ব্র্যাট পিট।

তালিকায় ১০ জনের মধ্যে আরও আছেন উইল স্মিথ, ক্রিস্টিয়ান বেইল, ডেঞ্জেল ওয়াশিংটন, টম হ্যাংকস এবং জনি ডেপ।