স্কাইপে অ্যাশের কারওয়া চৌথ
কারওয়া চৌথের শুভক্ষণে স্বামী বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের দীর্ঘায়ু কামনা করে উপোস করেন সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে অভিষেক দেশের বাইরে থাকায় স্কাইপেই তার মুখ দর্শন করেন অ্যাশ।
জি মিডিয়া ব্যুরো জানায়, কারওয়া চৌথে স্বামীর দীর্ঘায়ু প্রার্থনা করে উপোস করেন স্ত্রীরা, আর চাঁদ ওঠার পর স্বামীর মুখ দেখে তবেই খাবার গ্রহণ করেন। তবে শুটিংয়ের কাজে ভারতের বাইরে আছেন অভিষেক। তাই চাঁদ ওঠার পর স্কাইপে তার মুখ দেখেই এবছর উপোস ভেঙেছেন অ্যাশ।
অমিতাভ বচ্চন টুইট করেন, “সিনেমার কাজে বাইরে আছেন অভিষেক। আর তাই এ বছর স্কাইপেই কারওয়া চৌথের উপোস ভেঙেছেন ঐশ্বরিয়া।”
অ্যাশ এবং তার শাশুড়ি জয়া বচ্চনও স্বামীর দীর্ঘায়ু কামনা করে ব্রত পালন করেছেন।
