দশ বছরে প্রাঙ্গণেমোর
দশ বছর পূর্ণ করল নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। এ উপলক্ষে তারা আয়োজন করেছে ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন-২০১৩’। শিল্পকলা একাডেমিতে ৮ দিনব্যাপী উৎসবটি শুরু হবে ২২ নভেম্বর সন্ধ্যা ছয়টায়।
প্রাঙ্গণেমোরের সদস্য সরোয়ার আলম সৈকত গ্লিটজকে বলেন, “এই উৎসবে আটটি নাটক প্রদর্শিত হবে। নাটকগুলো হল ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘লোকনায়ক’, ‘রক্তকরবী’, ‘দ্রোহ প্রেম নারী’, ‘শেষের কবিতা’, ‘আওরঙ্গজেব’এবং ‘ঈর্ষা’। নাটকগুলো নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা, নূনা আফরোজ ও রামিজ রাজু। ”
উৎসবটি চলবে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
