রোমে পুরস্কৃত ‘টেলিভিশন’
‘এশিয়াটিকা ফিল্ম মেডিয়ালে’ চলচ্চিত্র উৎসবে বিচারক ও দর্শক ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘টেলিভিশন’। ইতালির রোম শহরে ১২ অক্টোবর শুরু হওয়া উৎসবটি শেষ হয় ২০ অক্টোবর।
এ বিষয়ে ফারুকী ফেইসবুকে জানান, “বিচারক ও দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে টেলিভিশন! রোমাবাসী ও বিচারকদের ধন্যবাদ।”
টেলিভিশন প্রর্দশনী শুরু হয় বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার শোর মাধ্যমে। চলচ্চিত্রটি আরও চারটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করবে সাম্প্রতিক সময়ের মধ্যে।
