২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার ‘মডার্ন মুজরা’

মুক্তিপ্রতিক্ষীত বলিউডি সিনেমা রামলীলায় একটি আইটেম গানে নেচেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ওই গানে নিজের নাচকে আধুনিক ধাঁচের ‘মুজরা’ বলে অভিহিত করলেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 05:21 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

প্রিয়াঙ্কা বলেন, “এই গানটি খুবই আলাদা এবং আমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমি সঞ্জয় লীলা বনসালির অনেক বড় একজন ভক্ত। এটি আধুনিক ধাঁচের মুজরা নাচ, যেমনটি আপনারা অনেকদিন ধরেই দেখেননি। এটি মুজরা নাচ ঠিকই, কিন্তু আধুনিক। এখানে রয়েছে ভারতীয় সুর এবং তাল, কিন্তু এরপরও এটি অনেকটাই পশ্চিমা এবং আধুনিক।”

তিনি আরও বলেন, “গানটি সম্পূর্ণ অন্য রকমের হওয়ায় এটি নিয়ে আগে থেকে মহড়ার সুযোগও পাইনি আমি। রাতে নাচের মুদ্রা নিয়ে নিজে নিজে অনুশীলন করে তবেই এতে অংশ নিয়েছে আমি।”

প্রিয়াঙ্কার আগে ওই গানটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রায়কে।

সঞ্জয় লীলা বনসালির পরিচালিত ‘রামলীলা’ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন রনবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।