২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডি আইডলের মঞ্চে রক গান

রক গান গেয়ে ‘বাংলাদেশি আইডল’-এর ‘টপ টেন’ মাতাবে টিভিপর্দা। এই রিয়েলিটি শোয়ের দশ সেরা প্রতিযোগী আঁচল, আরিফ, তুরিন, সৌরিন, তালহা, মন্টি, মং, পঙ্কজ, বৃষ্টি ও নন্দিতা এতে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুমাইয়া খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এই পর্বে বিচারকের দায়িত্ব পালন করবেন আইয়ুব বাচ্চু। তার সঙ্গে থাকবেন ফেরদৌসী রহমান, এ্যান্ড্রু কিশোর এবং মেহরীন।

এ পর্ব প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, “রক গানের অনবদ্য একটি পর্ব প্রচার হবে। কম বয়সী দশ কণ্ঠে সরাসরি রক পারফর্মেন্স দেখে-শুনে আমি প্রায় বাকরুদ্ধ ছিলাম। এই দশজনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের আগামীর রক আইডল।

এদিকে এ পর্বের রক গান পারফম্যান্সের সেরা দশ থেকে একজন প্রতিযোগী দর্শক ভোটে বাদ পড়বেন, নয়জন এগিয়ে যাবেন পরবর্তী রাউন্ডে।

১১ অক্টোবর, রাত ৮টায় এসএ টিভিতে এই বিশেষ পর্বটি প্রচারিত হবে।