২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টকশোয়ের অতিথি শাওন ও তার মা

সেলিব্রেটি টকশো ‘আমি আর মা’তে দেখা যাবে মেহের আফরোজ শাওন ও তার মাকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া আহমদ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 03:35 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এ বিষয়ে অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুত গ্লিটজকে বলেন, “অনুষ্ঠানে শাওনের মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানান গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার  ছোটবেলার  ছবি ও ভিডিও ফুটেজ। এ অনুষ্ঠানে  থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট।”

অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ অক্টোবর, শুক্রবার আরটিভিতে রাত ১১টা ২০ মিনিটে।