২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টম হ্যাংকসের ডায়াবেটিস

হলিউডি অভিনেতা টম হ্যাংকস কিছুদিন ধরেই ভুগছেন ডায়াবেটিসে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ৫৭ বছর বয়সী ওই অভিনেতা ৩৬ বছর বয়স থেকে ভুগছিলেন উচ্চ রক্তচাপে। সম্প্রতি তিনি টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন।

ডেভিড লেটারম্যানের টিভি শোতে টম বলেন, “আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি তখন আমাকে জানান যে আমার রক্তে সুগারের পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন আমার টাইপ টু ডায়বেটিস ধরা পড়েছে।”

অস্কারজয়ী ওই অভিনেতাকে ডাক্তার ওজন কমানোর পরামর্শ দিয়েছেন। যাতে তার ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে।

টম বলেন, “আমি ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে পারব। ডাক্তার আমাকে বলেছেন, স্কুলে পড়ার সময় আমার যা ওজন ছিল তা যদি এখন হয় তাহলে আমি পুরোপুরি সুস্থ থাকতে পারব।”