২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনেলোপির কাছে পরিবারই প্রথম

হলিউডি অভিনেত্রী পেনেলোপি ক্রুজ বলেছেন, ক্যারিয়ারের চেয়ে তার কাছে পরিবারই বেশি গুরুত্বপূর্ণ। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, তিন মাস বয়সী মেয়ে লুনা এবং স্বামী হাভিয়ার বারডেমের সঙ্গে সংসার আর ক্যারিয়ার নিয়ে বেশ ভালো আছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 08:37 AM

Updated : 25 Apr 2022, 07:22 PM

পেনেলোপি বলেন, “আমি একজন পারিবারকেন্দ্রিক মানুষ। ছোটবেলা থেকে এভাবেই আমি বড় হয়েছি। তাই পরিবারই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য সবার মতো আমারও কাজ করতে হয়। তাই আমি ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করি।”

রিডলি স্কট পরিচালিত ড্রামা ধাঁচের সিনেমা ‘দ্য কাউন্সেলর’-এ দেখা যাবে পেনেলোপিকে। সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন ব্র্যাড পিট, ক্যামেরন ডিয়াজ, মাইকেল ফ্যাসবেন্ডার এবং তার স্বামী হাভিয়ার বারডেম।

‘দ্য কাউন্সেলর’ মুক্তি পাবে ২৫ অক্টোবর।