সেরা আবেদনময়ী স্কারলেট
এস্কোয়ার ম্যাগাজিন আয়োজিত এক জরিপে জীবিত নারীদের মধ্যে সবচেয়ে আবেদনময়ীর খেতাব অর্জন করেছেন হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২০০৬ সালের পর দ্বিতীয়বার তিনি এই খেতাব জয় করেন।
কন্টাক্টমিউজিক জানায়, স্কারলেট হলেন প্রথম অভিনেত্রী যিনি দুবার ‘সেক্সিয়েস্ট ওমেন অ্যালাইভ’ খেতাব অর্জন করেছেন। ২০০৬ সালের পর ২০১৩ সালে তিনি দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষস্থানটি দখল করেন।
‘অ্যাভেঞ্জারস’ খ্যাত ওই অভিনেত্রী মাসখানেক আগে ফরাসি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রধান রোমান ডোরিয়াকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। স্কারলেট জানান, কিছু কিছু ক্ষেত্রে রোমান কিছুটা স্পর্শকাতর। আর বিষয়টি তিনি বেশ উপভোগও করেন।
বিগত বছরগুলোতে ‘সেক্সিয়েস্ট ওমেন অ্যালাইভ’ খেতাব অর্জন করেছিলেন মিঙ্কা কেলি, রিহানা এবং মিলা কিউনিস। ২০১১ সালে তালিকার শীর্ষে ছিলেন মিঙ্কা এবং রিহানা। ২০১২ সালে খেতাবটি জয় করেন হলিউডি অভিনেত্রী মিলা কিউনিস।
