২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভ-রেখা একসঙ্গে?

তিন দশকের দীর্ঘ বিরতির পর নতুন একটি সিনেমায় আবার একসঙ্গে অভিনয় করতে পারেন বলিউডের আলোচিত জুটি অমিতাভ বচ্চন এবং রেখা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 03:09 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

আশির দশকে ‘সিলসিলা’ সিনেমায় শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। একসময় তাদের প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জনও শোনা গেছে। এরপর তাদের বাস্তব জীবনে দূরত্ব সৃষ্টি হয়। সে দূরত্বের প্রতিফলন দেখা যায় ক্যারিয়ারেও। তারা আর কখনও একসঙ্গে অভিনয় করেননি। এবার শোনা যাচ্ছে, প্রায় তিন দশক পর অমিতাভের সঙ্গে বড়পর্দায় কাজ করতে রাজি হয়েছেন রেখা। বলিউডে এখন জোর গুজব, ‘ওয়েলকাম ব্যাক’ নামের নতুন একটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ-রেখাকে।

কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ পরিচালনা করবেন আনিস বাজমি এবং প্রযোজনা করবেন ফিরোজ নাদিয়াদওয়ালা।

জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, পরিচালক বাজমি ইতোমধ্যেই কথা বলেছেন রেখার সঙ্গে, আর অমিতাভকে শীঘ্রই প্রস্তাবটি দেবেন তিনি।

সত্তর দশকের পর্দা কাঁপানো এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন বেশ কয়েকটি সুপারহিট সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘দো আনজানে’,‘সুহাগ’,‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘মিস্টার নাটওয়ারলাল’, ‘খুন পাসিনা’,‘নামাক হারাম’ ইত্যাদি।