টিভিপর্দায় ‘লিমিটলেস’
হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার অভিনীত থ্রিলার সিনেমা ‘লিমিটলেস’ অবলম্বনে এবার তৈরি হচ্ছে একটি টিভি সিরিজ। সিনেমাটির মতোই নতুন ওই সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন কুপার।
ডিজিটাল স্পাই জানিয়েছে, ২০১১ সালে মুক্তি পাওয়া এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমায় কুপার অভিনয় করেছেন একজন উঠতি লেখকের ভূমিকায়; একটি রহস্যময় ওষুধ সেবনের মাধ্যমে যিনি রাতারাতি বড়লোক বনে যান।
‘রিলেটিভিটি টেলিভিশন’ এবং ‘জর্জভিল টেলিভিশন’ প্রোডাকশনের সঙ্গে মিলে এই সিরিজটি প্রযোজনা করবেন কুপার।
এ বিষয়ে জর্জভিল টিভির নির্বাহী পরিচালক মার্ক রোজেন বলেন, “লিমিটলেস হল এমন একটি কাহিনি, যা নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটি আধুনিক মানের এক ঘণ্টার ড্রামা সিরিজ তৈরি করা যায়। এটি যেমন উত্তেজনায় ভরপুর থাকবে, তেমনই এতে থাকবে সামাজিক মূল্যবোধের কিছু বিষয়।”
‘লিমিটলেস’ সিনেমাটিও প্রযোজনা করেছিলেন কুপার। এবার তিনি প্রযোজনা করছেন তার অভিনীত নতুন অপরাধবিষয়ক থ্রিলার সিনেমা ‘আমেরিকান হাসল’
