২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘টাইটানিক’-এর থ্রিডি ভার্সন

স্টার সিনেপ্লেক্সের দশ বছর পূর্তি উপলক্ষে ঢাকার দর্শকদের জন্য প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘টাইটানিক’-এর থ্রিডি ভার্সন। ১১ অক্টোবর ছবিটি মুক্তি দিচ্ছে সিনেপ্লেক্স। খবরটি নিশ্চিত করেছেন সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:03 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

মেজবাহ গ্লিটজকে বলেন, “১৯১২ সালে ঘটে যাওয়া টাইটানিক ট্র্যাজেডির ১০০ বছর পূর্তি হয় গত বছর। বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন সেই ট্র্যাজেডি স্মরণেই গত বছর থ্রিডিতে নতুন করে মুক্তি দেন ‘টাইটানিক’। সিনেমাটি বাবা-মা তাদের শিশু ও কিশোর বয়সী বাচ্চাদের নিয়ে একসঙ্গে থিয়েটারে উপভোগ করতে পারবেন।”

মেজবাহ আরও বলেন, “আমরাও এবছর আমাদের এক দশকে পা রাখছি। এই মহেন্দ্রক্ষণে আমার এই অর্জনকে সবার সঙ্গে ভাগ করে নিতে এই সিনেমাটি মুক্তি দিচ্ছি চমক হিসেবে।”

১৯৯৭ সালে মুক্তি পায় জেমস ক্যামেরন নির্মিত ‘টাইটানিক’। লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেইট উইন্সলেট অভিনীত এ সিনেমার কিছু চরিত্র বানানো হয় ইতিহাসের উপর ভিত্তি করে।