২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক সার্জারির বিপক্ষে কেইট

বয়সের ছাপ ঢাকতে প্লাস্টিক সার্জারি করাটা একেবারেই পছন্দ নয় হলিউডি অভিনেত্রী কেইট উইন্সলেটের। তিনি মনে করেন বয়সের ছাপ না লুকিয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিজেকে সুন্দর করে তোলাটাই বেশি বুদ্ধিমানের কাজ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 06:09 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, কেইট নিজের বয়সের ছাপ লুকাতে প্লাস্টিক সার্জারি বা অন্য কোনো উপায় বেছে নেবেন না। কন্টাক্টমিউজিককে তিনি জানান, কেইট চান যখন তার বয়স বাড়বে তখন যেন তাকে হলিউডি অভিনেত্রী জুডি ডেঞ্চ কিংবা মেরিল স্ট্রিপের মতো দেখায়।

কেইট বলেন, “আমাদের প্রজন্মের অভিনেত্রীরা খুবই ভাগ্যবান। কারণ আমাদের অনুপ্রেরণা জাগানোর জন্য আছেন জুডি ডেঞ্চ এবং মেরিল স্ট্রিপের মতো সিনিয়র অভিনেত্রী। তারা হলেন আসল অভিনেত্রী যাদের মধ্যে কৃত্রিম কিছু নেই। তাদের চেহারার মধ্যেই তাদের জীবনের ছবি ফুটে ওঠে।”

দুই সন্তানের মা কেইট, স্বামী নেড রকেনরোলের সঙ্গে তার তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তিনি জানান, তার ওজন কমানোর জন্য তিনি ডায়েট করার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, “আমার বয়স এখন ৩৭। এখন ফিগার নিয়ে চিন্তা করার সময় নয় আমার। আমি শুধু সুস্থ থাকতে চাই এবং আমার বাচ্চাদের সঙ্গে থাকতে চাই।”