সনুকে ছোটা শাকিলের হুমকি
গায়ক সনু নিগম হুমকি পেয়েছেন ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিলের কাছ থেকে।
এক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, শাকিলের দাবি, এখন থেকে সনুর সবধরনের কনসার্টের ব্যবস্থাপনা যেন কেবলমাত্র তার দুবাইয়ের কোম্পানির মাধ্যমেই করানো হয়।
দেশের বাইরে থাকার কারণে এই ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি সনু। তবে ফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি।
‘কাল হো না হো’ সিনেমার জন্য ২০০৪ সালে সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পান সনু নিগম। ‘পরিণীতা’,‘কাভি খুশি কাভি গম’ এবং ‘অগ্নিপথ’-এর মতো হিট সিনেমায় গান গেয়েছেন সনু।
