পনের বছরে চ্যানেল আই
০১ অক্টোবর পনের বছরে পদার্পণ করছে চ্যানেল আই। চ্যনেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টিভি অনুষ্ঠানের পাশাপাশি তাদের প্রধান কার্যালয়সহ দেশে ও বিদেশে দিনটি উদযাপন করবেন তারা।
রাত বারটা এক মিনিটে নিজস্ব ভবনে কেক কেটে উদযাপন করা হবে চ্যানেল আইয়ের জন্মদিনের প্রথম প্রহর। জন্মদিন উপলক্ষে সারাদিন চ্যানেল আই ভবনে রয়েছে শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ীদের মিলন মেলা। সকালে র্যালির মধ্যে দিয়ে শুরু হবে জন্মদিনের কার্যক্রম। সারাদিনই থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা সাতটায় কেককাটা ও উৎসবের বর্ণিল আতশবাজিতে শেষ হবে জন্মদিনের নানা কার্যক্রম।
