২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করতে চান এলটন

ব্রিটেনে সমকামী বিয়ের বৈধতা ঘোষণার পর এবার দীর্ঘদিনের সঙ্গী ডেভিড ফারনিশের সঙ্গে আইনগতভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান গায়ক স্যার এলটন জন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:15 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, সমকামীদের জন্য প্রণীত ‘সিভিল পার্টনারশিপ’ আইনের মাধ্যমে যুক্তরাজ্যে প্রেমিকের সঙ্গে ২০০৫ সাল থেকে বসবাস করছেন এলটন। আর সমকামী বিয়ে বৈধ হওয়ার পর এবার প্রথম সমকামী জুটি হিসেবে আইনগতভাবে প্রেমিককে বিয়ে করতে চাচ্ছেন তিনি।

এলটন বলেন, “অবশ্যই আমরা বিয়ে করব। সিভিল পার্টনারশিপ আইন যেদিন প্রণীত হয়েছে ঠিক সেদিন থেকেই আমরা এই সুযোগটি কাজে লাগিয়েছি। সমকামী জুটিরা অনেকদিন ধরেই এ ধরনের আইন প্রণয়নের জন্য অপেক্ষা করছিলেন। আমার যৌবনের দিনগুলোতে আমি এই কারণে অনেক কষ্টে দিন কাটিয়েছি। আর তাই যখন সরকার সমকামিতাকে বৈধ ঘোষণা করল, আমাদের কাছে এটি পুরোপুরি অপ্রত্যাশিত একটি উপহারের মতো ব্যাপার ছিল।”

‘সিভিল পার্টনারশিপ অ্যাক্ট ২০০৪’-এর মাধ্যমে যুক্তরাজ্যে সমকামী সম্পর্কের বৈধতা ঘোষণা করা হয়, যা সামাজিকভাবে প্রচলিত হয় ২০০৫ সালে। আর সম্প্রতি সমকামী বিয়ের জন্য নতুন বিবাহ আইন প্রণয়ন করা হয়েছে, যা বলবৎ হবে ২০১৪ সাল থেকে।