২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় টম হ্যাঙ্কস

সনি পিকচার্সের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন ফিলিপস’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হলিউডি অভিনেতা টম হ্যাঙ্কস। ২০০৯ সালে সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ ক্যাপ্টেন ফিলিপসের ভূমিকায় অভিনয় করবেন টম। সনি পিকচারসের ব্যানারে অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটি এরমধ্যেই আলোচনায় উঠে এসেছে। ধারণা করা হচ্ছে এর বাস্তবনির্ভর গল্প টমকে আরও একটি অস্কার জয়ের রাস্তা খুলে দিতে পারে।

সিনেমাটি সম্পর্কে টম বলেন, “বাস্তব কাহিনি নিয়ে নির্মিত সিনেমা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমি নিয়মিত খবরের কাগজ পড়ি। তাই আশপাশে কী ঘটছে সে সম্পর্কে আমার ভালো ধারণা থাকে সবসময়। আমি মনে করি, এ ধরনের কাহিনি যে কোনো কাল্পনিক কাহিনির চেয়ে ভালো।”

টম আর বলেন, “প্লেন এবং জাহাজে দস্যুর আক্রমণ নিয়ে বেশ কিছু সিনেমা ইতোমধ্যেই নির্মিত হয়েছে। তবে যেহেতু এটি বাস্তব কাহিনি নিয়ে নির্মিত সিনেমা, তাই এর মধ্যে ভিন্ন স্বাদ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে নির্মাতাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হবে।”