২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া

দীর্ঘ বিরতির পর সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ঐশ্বরিয়া রাই। প্রযোজক গৌরাঙ্গ দোশির ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমায় তিনি জুটি বাঁধবেন স্বামী অভিষেক বচ্চনের বিপরীতে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

মেয়ে আরাধিয়ার জন্মের পর দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন অ্যাশ। এরপর অনেকদিন থেকেই বলিউডে ফেরার পরিকল্পনা করছিলেন সাবেক ওই বিশ্বসুন্দরী। আর এবার স্বামী অভিষেকের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সিনেমাটি সম্পর্কে গৌরাঙ্গ বলেন, “সিনেমাটির জন্য আমরা ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনকে বেছে নিয়েছি। কারণ আমাদের মনে হয়েছে সিনেমাটির জন্য আদর্শ বিবাহিত দম্পতি হলেন তারা। তারা দুজনেই সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করেছেন।”

‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমাটি এক বিবাহিত দম্পতির জীবনকে উপজীব্য করে তৈরি হবে বলে জানিয়েছেন গৌরাঙ্গ। সিনেমাটি পরিচালনা করবেন প্রহ্লাদ কক্কর।

৬৫ কোটি রুপি বাজেটের ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমার শুটিং আগামী বছরের শুরুতেই শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটির শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়।

অভিষেক এবং ঐশ্বরিয়া এর আগে ‘ঢাই অক্ষর প্রেম কি’, ‘কুচ না কাহো’, ‘গুরু’, ‘ধুম টু’, ‘সরকার রাজ’ এবং রাবণ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ‘বান্টি অর বাবলি’ সিনেমায় একটি আইটেম সংয়ে একসঙ্গে কাজ করেছেন ওই দম্পতি।