২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ‘কৃশ থ্রি’ ইমোটিকনস

বলিউডি সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ইমোটিকনস ছাড়া হল সুপারহিরো ফিল্ম ‘কৃষ থ্রি’ এর নামে। হৃত্বিক রোশান অভিনীত ওই সুপারহিরো সাই-ফাই মুভির ইমোটিকনস এখন থেকে স্টিকার হিসেবে চ্যাটে ব্যবহার করতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জুলফিকার সাব্বির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

ফেইসবুকে সিনেমার প্রচারে শুধু ফ্যানপেইজ বা গ্রুপ খোলার কথাই শোনা গেছে এতদিন। ‘কৃষ থ্রি’র বেলায় এবার অভিনব এক কায়দা সামনে নিয়ে এলেন হৃত্বিক। বলিউডি ওই অভিনেতার অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে জানানো হয়েছে, এখন থেকে ফ্রি ওই স্টিকার যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন ফেইসবুকে চ্যাট করার সময়।

চার নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘কৃষ থ্রি’তে দ্বিতীয়বারের মতো সুপারহিরো চরিত্র ‘কৃষ’-এর ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানৌত এবং বিবেক ওবেরয়।