২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলীপ কুমারের পাশে অমিতাভ

অমিতাভ বচ্চন সোমবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে দেখতে যান। হার্ট অ্যাটাকের পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দিলীপ কুমার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৩ সেপ্টেম্বর দিলীপ কুমারকে দেখতে যান অমিতাভ।

দিলীপ কুমারের পারিবারিক বন্ধু উদয় তারা নাইয়ার বলেন, “২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ অমিতাভ বচ্চন হাসপাতালে আসেন। তিনি প্রায় দেড় ঘণ্টা ছিলেন। দিলীপ কুমার এখন পুরোপুরি সুস্থ এবং তিনি দ্রুত বাড়ি ফিরতে চাইছেন।”

হাসপাতালে ভর্তি করার পর দিলীপ কুমার এতদিন আইসিইউতেই ছিলেন। তবে ২২ সেপ্টেম্বর বিকেলে তাকে সাধারণ কেবিনে নেওয়া হয়। এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায় খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

১৫ সেপ্টেম্বর হার্ট অ্যাটাক করলে দিলীপ কুমারকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।