২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলার প্রথম চুম্বন

জীবনে প্রথম যে পুরুষকে চুমু দিয়েছিলেন মিলা কিউনিস; তিনি আর কেউ নন, স্বয়ং অ্যাশটন কুচার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 04:33 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

‘দ্যাট সেভেন্টিস শো’ অনুষ্ঠানে একসময় অ্যাশটনের সঙ্গে অভিনয় করতেন মিলা, সেখানেই চরিত্রের প্রয়োজনে অ্যাশটনকে চুমু খেয়েছিলেন তিনি। আর তখন মিলার বয়স ছিল মাত্র ১৪ বছর– এমনটাই জানালেন ঐ অনুষ্ঠানের এক সহশিল্পী লরা প্রেপন।

ব্যাং শোবিজ জানিয়েছে,সাবেক স্ত্রী ডেমি মুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই বছর ধরে প্রেম করছেন মিলা-অ্যাশটন। তবে তাদের সাবেক সহশিল্পী লরা বলেন, দুজনের প্রেম করার বিষয়টি মোটেও অবাক করেনি তাকে। কারণ ‘দ্যাট সেভেন্টিস শো’ অনুষ্ঠানে কাজ করার সময় তাদের মধ্যে অন্যরকম এক রসায়ন তৈরি হয়েছিল।

‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’-খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি ইউএস ম্যাগাজিনকে মিলা এবং অ্যাশটনের ব্যাপারে বলেন, “এটা খুবই চমৎকার একটি বিষয়! তবে আমি মোটেও অবাক হইনি।”

লরা বলেন, অ্যাশটনই ছিলেন মিলার জীবনের প্রথম পুরুষ, যাকে তিনি চুম্বন করেছিলেন।

১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল ‘দ্যাট সেভেন্টিস শো’। অনুষ্ঠানটিতে মিলা এবং অ্যাশটনের সহশিল্পী লরা জানান এখনও তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

লরা বলেন, “আমরা এখনও একটি পরিবারের মতো।”

এদিকে সম্প্রতি খবর চাউর হয়েছে নিজেদের মধ্যে আংটি বদল করেছেন মিলা-অ্যাশটন। যদিও ডেমির সঙ্গে অ্যাশটনের বিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি। আর লরা আশা করছেন, গাঁটছড়া বাঁধার সময় তাকে আমন্ত্রণ জানাবেন মিলা এবং অ্যাশটন।

এ বিষয়ে লরা বলেন, “যদি তারা আমাকে তাদের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয়, আমি অবশ্যই যাব। আমি তাদের যে কোনো কারণেই সমর্থন দেব। কারণ আমরা সবাই এক পরিবারের সদস্য।”