বিবসন হয়ে অভিনয় কঠিন
ক্যামেরার সামনে বিবসন হয়ে অভিনয় করা কষ্টসাধ্য বিষয় বলে মনে করেন হলিউডি অভিনেতা ক্রিস হেমসওর্থ। ফর্মুলা ওয়ান এবং রেসিং কার ড্রাইভার জেমস হান্টের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে নির্মিত হলিউডি অ্যাকশন সিনেমা ‘রাশ’-এ একটি দৃশ্যে বিবসন হয়ে অভিনয় করেছিলেন ক্রিস হেমসওয়ার্থ।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, রন হাওয়ার্ড পরিচালিত সিনেমাতে বিবসন হয়ে অভিনয় করেছেন তিনি। পিপল ম্যাগাজিনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, পর্দায় নিজের বিবসন দৃশ্যগুলো দেখতে একেবারেই ভালো লাগেনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ওই অভিনেতার। তবে তার স্ত্রী, স্প্যানিশ অভিনেত্রী এলসা পাটাকে জানান, স্বামীর ওই দৃশ্য উপভোগ করেছেন তিনি।
হেমসওয়ার্থ বলেন, “কার রেসের চাইতে বিবসন দৃশ্যে অভিনয় করা বেশি কষ্টসাধ্য ছিল। প্রায় শতাধিক ব্যক্তি এবং ক্যামেরার সামনে নিজেকে সম্পূর্ণ বিবসন করে দাঁড় করানো বিষয়টিতে আমি মোটেও অভ্যস্ত নই। সত্যি বলতে কি, আমার খুবই লজ্জা লাগছিল।”
ক্রিস আরও বলেন, “অভিনয় করার পর যখন দৃশ্যটি দেখি, তখন আরও বেশি অস্বস্তি লাগছিল। তবে আমার স্ত্রী বিষয়টি উপভোগ করেছে।”
হান্টের চরিত্রে অভিনয়ের খাতিরে বেশ খানিকটা ওজন কমাতে হয়েছে ক্রিসকে। ওজন কমানোও তার জন্য কষ্টসাধ্য বিষয় ছিল বলে জানিয়েছেন তিনি।
ক্রিস বলেন, “বিষয়টিকে একদিক থেকে নিষ্ঠুর মনে হয়েছে আমার। আমি যখন সিনেমাটির জন্য নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। তবে তার থেকে আমার ভেতরেই গর্ভবতীদের মধ্যে যে ধরনের লক্ষণ দেখা যায় সেগুলো দেখা যাচ্ছিল।”
