২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকির আলমগীরের ‘সাভার ট্রাজেডি’ প্রকাশিত

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের গাওয়া ‘সাভার ট্র্যাজেডি’ শীর্ষক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে ২০ সেপ্টেম্বর।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:53 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

এ উপলক্ষে শুক্রবার চ্যানেল আই ভবনে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এ বিষয়ে ফকির আলমগীর বলেন, “পোশাক শিল্পে বাংলাদেশের সর্ববৃহৎ মানবিক বিপর্যয়, ভয়াবহতম ভবনধ্বসের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য এই অডিও অ্যালবাম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম, এনডিসি, পিএসসি, জিওসি, নবম পদাতিক ডিভিশন, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুল্লাহ আজিম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ, আবৃত্তিকার আহকাম উল্লাহ এবং সংগীতশিল্পী ফকির আলমগীরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন এবং ঋষিজ শিল্পীগোষ্ঠির শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ঋষিজ শিল্পীগোষ্ঠির শিল্পীরা আগুনের ‘পরশমণি’ এবং ‘জীবন দিয়ে জানিয়ে গেলাম জীবন অন্ধকার’ গান দুটি পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাভার ট্রাজেডির বিভিন্ন স্মৃতিময় দিক এবং নিহত ও আহতদের উদ্ধারের বিভিন্ন ঘটনার আবেগঘন বর্ণনা দেন। এ সময় উদ্ধারকর্মী এজাজ কায়কোবাদকে নিয়ে রচিত গানের ভিডিওচিত্র ‘সালাম কায়কোবাদ’ দেখানো হয়। অডিও অ্যালবামটি নিবেদন করেছে রংধনু গ্রæপ।