২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার শুভেচ্ছাদূত হলেন তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার কোরিয়ান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে তাদের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত লি আন-ইয়াং তিশার হাতে এ বিষয়ক কাগজ হস্তান্তর করবেন ২৩ সেপ্টেম্বর।

তিশা পরবর্তী দুবছর দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে ভূমিকা রাখবেন।

তিশাকে একজন টেলিভিশন অভিনেত্রী, মডেল ও প্রযোজক উল্লেখ করে কোরিয়ান দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৪০ বছর পূর্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।