২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেবয়ের প্রচ্ছদে কেইট

নিজের চল্লিশতম জন্মদিনে এবার প্লেবয়ের প্রচ্ছদকন্যা হবেন সুপারমডেল কেইট মস। খবরটি নিশ্চিত করেছেন ম্যাগাজিনটির প্রতিষ্ঠাতা হিউ হেফনার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 02:44 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

ডিজিটাল স্পাইয়ের খবর অনুযায়ী, ডিসেম্বরে প্লেবয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত হবে ওই সংখ্যা। ঠিক ওই দিন নিজের ৪০তম জন্মদিনও পালন করবেন কেইট।

এ বিষয়ে হেফনার বলেন, “কেইট একজন বিশ্বখ্যাত তারকা। মডেলিংয়ের কথা ভাবতে গেলে যৌনাবেদনময়ী কেইট সব সীমা ছাড়িয়ে যান। তাকে এই বিশেষ সংখ্যার জন্য নির্বাচন করাটা স্বাভাবিক ছিল।”

এর আগে চলতি বছরের জুন মাসে কেইটের হেয়ারড্রেসার মুখ ফসকে খবরটি বলে দেন, অবশেষে হিউ হেফনার নিজেই সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন খবরটি । 

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/এসএম/আরএস/সেপ্টেম্বর ১৯/১৩