২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনির অডিও

মুক্তি পাচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ চলচ্চিত্রের অডিও অ্যালবাম। ৫ অক্টোবর ঈদ উপলক্ষে লেজারভিশন মুক্তি দিচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত এই সিনেমার গানের অ্যালবাম।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 05:34 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

সিনেমার সবগুলো গান লিখেছেন কবির বকুল। অ্যালবামে মোট ৯টি গান থাকছে, যার মধ্যে ৮টি গানেরই সুর এবং সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটির সংগীত করেছেন কৌশিক হোসেন তাপস। চন্দন সিনহার গাওয়া এই গানটি ইতোমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউব, ফেইসবুকে মুক্তি দেওয়া হয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউটিউবে গানটি ১৫ হাজার ২৫৬ জন দেখেছে বলে জানিয়েছেন পরিচালক শফি।

অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, মুন্নী, ন্যান্সি, পুলক, সোনিয়া, কিশোর, রন্টি, মুহিন, তাসিফ এবং শাকিব খান।

তিনি আরও জানিয়েছেন, রুম্মান রশীদ খানের চিত্রনাট্য অবলম্বনে, ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত, শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, সাজু খাদেম এবং মিমো অভিনীত ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ মুক্তি পাবে ঈদুল আজহাতে।