২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুইংগাম’ সিনেমায় গাইলেন আসিফ- মুন্নী

দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে এই জুটি প্লেব্যাক করলেন ‘চুইংগাম’ সিনেমার জন্য। সিনেমাটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

‘ও নীলাকাশ তাকে বলে দিও প্রাণের চেয়ে প্রিয় এ জীবনে সে আমার’-গানটির গীতিকার ও সুরকার কবির বকুল।

এ বিষয়ে শিল্পী মুন্নী বলেন, “আমার প্রথম অ্যালবামে আসিফের সঙ্গে দুটি গান গেয়েছিলাম। ‘দুচোখের নীল খামে স্বপ্ন দেখার নামে’, ‘তোমার পৃথিবী ছেড়ে হায়’ শিরোনামের গান দুটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে আসিফের সঙ্গে তিনটি দ্বৈত অ্যলবাম ‘ও মেয়ে শোনো’, ‘ফিরব না আজ বাড়ি’, ‘চলো যাই অজানায়’-এ কণ্ঠ দেই। এই অ্যালবামগুলোর গানও জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন পর আসিফের সঙ্গে গান গাইতে পেরে খুব ভালো লাগছে।”

এ দিকে আসিফ বলেন, “গানের কথা এবং সুর অসম্ভব সুন্দর। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”