‘মামি’র নতুন সিকুয়েল
হরর-থ্রিলার সিরিজ ‘মামি’র নতুন পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সাল স্টুডিও। এবারের পর্বটি পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন স্প্যানিশ পরিচালক আন্দ্রেস মুশেট্টি।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এবারের পর্বের প্রযোজনার দায়িত্ব পেয়েছেন অ্যালেক্স কার্টজম্যান, শন ড্যানিয়েল এবং রবার্তো ওর্সি। আগের পর্বগুলোর মতোই ‘মামি’র এবারের সিকুয়েলেও দেখা যাবে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটের নতুন এক ভিলেইনকে। নতুন ওই চরিত্রকে ঘিরেই আবর্তিত হবে সিনেমার কাহিনি।
চলতি বছরের মাঝামাঝি নতুন এই পর্ব পরিচালনার জন্য আগ্রহ দেখান হলিউডি নির্মাতা লেন ওয়াইজম্যান। পরে, তাকে হারিয়ে কাজটি বাগিয়ে নেন এ বছরের হিট হরর সিনেমা ‘মামা’-এর পরিচালক আন্দ্রেজ।
