২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুষ্টু সালমান

বলিউডি অভিনেতা সালমান খান মনে করেন, ভদ্র হওয়া অনেকটা একঘেয়ে বিষয়। এরচেয়ে বরং দুষ্টু হতেই বেশি পছন্দ করেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 03:48 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন একটি সেশন নিয়ে চতুর্থবারের মতো ফিরছেন সালমান। আর অনুষ্ঠানে এবার তাকে দেখা যাবে ‘ভদ্র’ এবং ‘দুষ্টু’ দুই রূপে।

নিজের এই দুই রূপ সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়াকে সালমান বলেন, “আমি এমন কোনো ব্যক্তি নই, যাকে ভদ্র কিংবা ভালো বলা চলে। আমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্যও নেই। অবশ্য দুষ্টু হিসেবেও আমার চরিত্রে কোনো বিশেষ গুণ নেই। আমার মধ্যে ভালো খারাপ দুই ধরনের বৈশিষ্ট্যই কমবেশি রয়েছে। আমার কাছে মনে হয় ভদ্র হয়ে থাকা অবশ্যই ভালো কিন্তু অনেকটা একঘেয়ে। আমার কাছে চরিত্রের ভদ্র দিকের চাইতে দুষ্টু দিকটাই বেশি ভালো লাগে।”

সালমান আরও বলেন, “আমি দুষ্টু হতেই বেশি পছন্দ করি। কারণ ভালো হতে হলে সবসময় ভদ্রতা বজায় রাখতে হয়। দুষ্টুমি করার মজাই আলাদা। আর আমার দুষ্টুমি শুধু আমাকেই আনন্দ দেয় না; বরং আমি যাদের সঙ্গে ঘুরে বেড়াই তাদেরকেও আনন্দ দেয়। আমি সবসময় দুষ্টুমি করি, আর আমার বন্ধুরা তা খুবই পছন্দ করে।”