২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের প্রশংসায় হিউ

লন্ডনে এবার নতুন এক ভক্তের দেখা পেয়েছেন অমিতাভ বচ্চন। ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ওই সিনিয়র বলিউডি অভিনেতার  প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা হিউ গ্রান্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:24 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠানটি শেষে অমিতাভকে উদ্দেশ্য করে একটি টুইট করেন ব্রিটিশ বংশোদ্ভূত হলিউডি অভিনেতা হিউ।

অমিতাভের প্রশংসা করে হিউ লেখেন, “গত রাতের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে সম্মান জানাতে পেরে আমি খুব আনন্দিত বোধ করছি। তিনি কিংবদন্তি হওয়ার পাশাপাশি একজন চমৎকার মানুষও।”

অনুষ্ঠানটি নিয়ে হিউ আরও লেখেন, “অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই ভালো লাগছে। তিনি একজন বড়মাপের অভিনেতা, একজন সুপারস্টার, যিনি খুবই জনপ্রিয়। আর তার দানশীলতা এবং জনকল্যাণের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপ তাকে রীতিমত একজন সাধুর পর্যায়ে নিয়ে গেছে। গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পাবার যোগ্য যদি কেউ হয়ে থাকেন তবে সেটা তিসেপ্টেম্বরের ১৩ তারিখ ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড’ প্রদান করার হয় অমিতাভকে; সেই সঙ্গে একটি বিবৃতিতে বলা হয়: “সত্তরের দশকে হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে খ্যাতি অর্জন করেন অমিতাভ বচ্চন এবং চার দশকের ক্যারিয়ারে অমিতাভ প্রায় ১৮০টি ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন। অমিতাভ বচ্চনকে হিন্দি সিনেমার সবচাইতে প্রভাবশালী এবং জনপ্রিয় অভিনেতার একজন হিসেবে ধরা হয়।”নিই। অভিনন্দন আপনাকে।”

বিবৃতিতে আরও বলা হয়, “তিনি ডায়বেটিস চ্যারিটি সিলভার স্টারের একজন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ২০১২ সালে অমিতাভের সম্মানে তার নিজের শহর মুম্বাইতে একটি মোবাইল ডায়বেটিস ইউনিট খোলা হয়েছে যার নাম ‘অমিতাভ’।”

এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকসে মশাল জ্বালানোর দায়িত্ব পেয়েছিলেন অমিতাভ বচ্চন। আর তখন লন্ডনের অধিবাসীদের ব্যাপারে তিনি বলেছিলেন, “ব্রিটেনের মানুষদের ভালোবাসা এবং আতিথেয়তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”

‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন ব্রিটিশ-এশিয়ান এমপি কিথ ভাজ। জন বেরকো এবং ‘হাউজ অফ কমনস’-এর স্পিকার অমিতাভের হাতে এই পুরস্কারটি তুলে দেন।