২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করেছেন সালডানা!

গোপনে প্রেমিক ইতালিয়ান আর্টিস্ট মারকো পেরেগোর সঙ্গে বিয়ের পাট চুকিয়ে ফেলেছেন হলিউডি অভিনেত্রী জোই সালডানা, এমন গুজবই শোনা যাচ্ছে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:27 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, চলতি বছরের জুন মাসে লন্ডনে গোপনে মার্কোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জোই। অল্পসংখ্যক বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইউএস ম্যাগাজিনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, খুবই স্বল্প পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে খুবই রোমান্টিক এবং সুন্দর একটি অনুষ্ঠান ছিল এটি।

লস এঞ্জেলসে ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ সিনেমার প্রিমিয়ারে ওই জুটিকে চুম্বন করতে দেখা যায়। যদিও তারা বহুদিন ধরেই একসঙ্গে আছেন, তারপরও এই প্রথম ওই জুটিকে একসঙ্গে জনসম্মুখে দেখা গেল।

মারকো আগে সকার খেলে থাকলেও পায়ে আঘাতের কারণে খেলা ছাড়তে হয় তাকে। এরপর পুরোপুরি ছবি আঁকার দিকে ঝোঁকেন তিনি। জর্জিও আরমানির একটি ফ্যাশন আর্ট শোতে মারকোর একটি চিত্রকর্ম বিক্রি হয়।

মারকোর সঙ্গে সম্পর্কের আগে দুবছর হলিউডি অভিনেতা কুপারের সঙ্গে ডেট করেন জোই। এর আগে কিথ ব্রিটনের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিল তার।