২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূতের পাল্লায় সেলেনা

একটি ভুতুড়ে হাসপাতালে বেড়াতে গিয়ে ভূত দেখে ভীষণ ভয় পেয়েছেন পপতারকা এবং হলিউডি অভিনেত্রী সেলেনা গোমেজ। ‘হন্টেড হাউজ’ বা ভুতুড়ে বাড়িতে ভ্রমণের শখ সেলেনার অনেক দিনের। সম্প্রতি তিনি এমন একটি হাসপাতালে গিয়েছিলেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 04:15 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

ব্যাং শোবিজ জানায়, ‘হন্টেড’ বাড়িগুলো ঘুরে দেখতে ভালোবাসেন সেলেনা। তবে কিছুদিন আগেই একটি ‘হন্টেড’ হাসপাতালে গিয়ে ভয় পেয়েছেন তিনি।

এ বিষয়ে একটি রেডিও সাক্ষাৎকারে সেলিনা বলেন, “ভয় পেতে বেশ ভালো লাগে আমার। আর তাই ভুতুড়ে হিসেবে কুখ্যাতি আছে এমন বাড়িতে ঘুরতে যেতে ভালো লাগে।

তবে একটি ভুতুড়ে হাসপাতালে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে আমার। আমার উচিত ছিল সঙ্গে কয়েকজন ছেলেবন্ধুকে নিয়ে যাওয়া। তা না করে আমরা কয়েকজন মেয়েবন্ধু গিয়েছিলাম সেখানে। আর সেখানে অদ্ভূত কিছু জিনিস দেখেছি আমরা। ওখানকার বিষয়ে আমরা এমন কিছু গল্প শুনেছি, যা ভীষণ ভয়াবহ।”

তবে ভূতের পাল্লায় পড়া সেলিব্রেটিদের তালিকায় সেলেনা একা নন। আরেক তরুণ পপস্টার মাইলি সাইরাসও একবার ভূতের পাল্লায় পড়েছেন বলে দাবি করেছিলেন। ২০০৯ সালে লন্ডনে তার অ্যাপার্টমেন্টে ভূতের পাল্লায় পড়েছিলেন।

২০ বছর বয়সী মাইলি বলেন, “এটি অবিশ্বাস্য একটি ঘটনা। আমি গোসল করছিলাম, তখন দেখি একটি ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে কতটা ভয় পেয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। এরপরই আমি ওই বাসা ছেড়ে দেই। আর কখনও সেখানে যাওয়ার চিন্তা করিনি।”

সেলিনা এবং মাইলিসহ ডেমি লোভেটো, রায়ান গসলিং এবং আরও বেশ কয়েকজন সেলিব্রেটি রয়েছেন ভূতদেখা তারকার তালিকায়।