২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমি অ্যাওয়ার্ডসে এলটন জন

এমি অ্যাওয়ার্ডসের আসরে প্রথমবারের মতো গান গাইবেন ব্রিটিশ পপ তারকা এলটন জন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

পিটিআই জানায়, এমি আসরে যুক্তরাষ্ট্রের পিয়ানো বাদক এবং সংগীতশিল্পী লিবারেসের সম্মানে পারফর্ম করবেন ৬৬ বছর বয়সী ওই পপতারকা।

ডেইলি স্টারের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি লিবারেসের জীবনী নিয়ে ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’ নামের একটি বায়োপিক নির্মিত হয়েছে। এইচবিও-এর ওই সিনেমাটি এমি অ্যাওয়ার্ডসে প্রায় ১৫টি মনোনয়ন পেয়েছে।

‘বিহাইন্ড দি ক্যান্ডেলাব্রা’ বায়োপিকে লিবারেসের চরিত্রে অভিনেয় করেছেন মাইকেল ডগলাস। লিবারেসের প্রেমিক স্কট থরসনের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তারা দু’জনই মিনি সিরিজ বা সিনেমা বিভাগে কেন্দ্রীয় চরিত্রের সেরা অভিনয় শিল্পীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।

এ বছরের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন অভিনেতা নেইল প্যাট্রিক হ্যারিস।