২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনের পক্ষে ব্রোলিন

বেন অ্যাফ্লেককে ব্যাটম্যান হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে ব্যাটম্যানভক্তদের প্রতিক্রিয়া দেখে বিস্মিত হয়েছেন হলিউডি অভিনেতা জশ ব্রোলিন। ব্রোলিনের মতে, ব্যাটম্যানের ভূমিকা ভালোভাবেই পালন করতে পারবেন বেন, কারণ অভিনেতা হিসেবে তিনি অসাধারণ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 03:18 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

হাফিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি বেনের সমালোচকদের ব্যাপক নিন্দা করেন জশ। আর তিনি জানান কাউকে নিয়ে এমন কঠিন ধরনের সমালোচনা জীবনে কখনও দেখেননি।

ব্যাটম্যান হিসেবে বেন অ্যাফ্লেকের ব্যাপারে তিনি বলেন, “বেনকে যেভাবে ছোট করে দেখা হচ্ছে, আমার আসলেই খুব রাগ লাগছে। বেনের উপরে নয়, বরং তাকে খাটো করে দেখা হচ্ছে এই জন্য। এখন আমি আসলেই আগ্রহী বেন কীভাবে কাজ করবেন তা দেখার জন্য।”

এদিকে ২০০৩ সালে সুপারহিরোর চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন বেন। এ ব্যাপারে জশ বলেন, “দশ বছর আগে একজন মানুষ কীভাবে অভিনয় করেছেন সেটা নিয়ে আপনি এখন কেন বিচার করবেন? আমার কথা হল, গত দশ বছরে মানুষটি মানসিকভাবে আরও পরিপক্ব হয়েছেন। আর তার এখনকার কাজগুলো একবার দেখেন, কতখানি উন্নতি সাধন করেছেন তিনি। আমি আক্ষরিক অর্থে বেনকে মৃত্যুর আগ পর্যন্ত সমর্থন দিয়ে যাব।”

৪৫ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ইন্টারনেটে যে কোনো অভিনেতা যখন এভাবে সমালোচনার শিকার হন তখনই তিনি তার জন্য সহানুভূতি প্রকাশ করেন। তিনি চান বেন যেন ‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলে চমৎকার অভিনয় করে সবাইকে এসব সমালোচনার উপযুক্ত জবাব দিয়ে দেন।

সম্প্রতি টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের নতুন সিনেমা ‘লেবার ডে’-র প্রচারণা করতে এসেছিলেন জশ। কাজের ফাঁকে তিনি এমটিভির সঙ্গে কথা বলেন এবং জানান অল্পের জন্যই হাতছাড়া হয়েছে তার ব্যাটম্যান হওয়ার সুযোগ।

তিনি আরও বলেন ব্যাটম্যানের চরিত্রতে কাজ করার সুযোগ অল্পের জন্য হাতছাড়া হলেও বেনকে তিনি সবসময়ই সমর্থন দিয়ে যাবেন।

জশ বলেন, “আমি আসলে জানি না কীভাবে আমি এই সুযোগটি পেলাম না। আমি আসলে সত্যিকার অর্থেই নিজেকে ব্যাটম্যান হিসেবে ভাবছিলাম। আমি চিন্তা করছিলাম চরিত্রটি আরও বয়স্ক এবং জ্ঞানী হওয়ার পর একে কেমন লাগবে। বিশেষ করে হেনরি কেভিলের মতো নতুন সুপারম্যানের সামনে ব্যাটম্যান ¯^ভাবতই একটি ভারিক্কি ভাব দেখাবেন।”