২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ধারাবাহিক ‘জবের ব্যাপার’

‘জবের ব্যাপার’ নামে নতুন আরেকটি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

রাজশাহীর আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জবের ব্যাপার’। মূলত রাজশাহী থেকে ঢাকায় আসা দুই যুবকের মজার সব ঘটনা নিয়েই নাটকটির গল্প। তাঁদের একজন আরমান পারভেজ মুরাদ, অন্যজন আনিসুল হক। গল্পের বড় জায়গা দখল করে আছে ভণ্ড এক গণক। বাইরে তার পরিচয় গণক হলেও পর্দার অন্তরালে সে অপরাধজগতের নিয়ন্ত্রক।

নাটকের নাট্যকার এবং পরিচালক শিমুল সরকার এই নাটক সম্পর্কে জানান, অনেক পরিশ্রম করে এই নাটকটি তিনি নির্মাণ করেছেন। নাটকের নিয়মিত শিল্পীদের পাশাপাশি তিনি খরগোশ ও কচ্ছপকে নিয়ে নাটকে ভিন্ন ধরনের একটি মজা আনার চেষ্টা করেছেন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শখ, আ খ ম হাসান, আরমান পারভেজ মুরাদ, ওয়াহিদা মল্লিক জলি, শাহনাজ খুশি, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ফরহাদ শিশির, আরিফ সিদ্দিকী পিন্টু প্রমুখ।

প্রতি সপ্তাহে সোম থেকে বৃহষ্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।