২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী

‘সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী ২০১৩’ শীর্ষক সপ্তাহব্যাপী সমকালীন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রদর্শনীতে দেখান হবে সমকালীন ৭টি চলচ্চিত্র।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:50 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

এ বিষয়ে শিল্পকলার জনসংযোগ কর্মকর্তা গ্লিটজকে বলেন, “আয়োজনটি করা হয়েছে মূলত আমাদের নতুন প্রকল্প ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভের সুবিধা ব্যবহারের উদ্দেশ্যে। এটা শুরু হয়েছে কিছুদিন আগে আয়োজিত ওয়ার্ল্ড হিটস কমেডি ফিল্ম শোয়ের মাধ্যমে।”

তিনি জানান, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত, তবে আর্কাইভের সুবিধা নিতে চাইলে বার্ষিক ২০০ টাকার বিনিময়ে সদস্য হতে হবে।

চলচ্চিত্র প্রদর্শনীর তালিকায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’, গিয়াসউদ্দিন সেলিম পারিচালিত ‘মনপুরা’, মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ও ‘চাকা’, তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘ঘেটুপুত্র কমলা’ এবং  চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’।

শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় প্রদর্শনীটি চলবে জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে। ধারাবাহিক ও বিষয়ভিত্তিক চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে। চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।