২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর মর্যাদা রক্ষায় শাহরুখ

ভারতে নারী নির্যাতনের ঘটনা অনেক বেড়ে যাওয়ায় শঙ্কা এবং দুঃখ প্রকাশ করেছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। নারী এবং বয়স্কদের সম্মান প্রদর্শনের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:40 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নারীদের সম্মান প্রদর্শনের বিষয়ে শাহরুখ বলেন, “নিজ নিজ ঘরের নারী এবং মেয়ে-শিশুদের প্রতি সম্মান দেখানো উচিত সবারই। আমি প্রতিটি তরুণ এবং যুবকের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা তখনই আশীর্বাদ পাবে যখন তোমরা নিজের মা-বাবার সেবা করবে এবং নারীদের সম্মান দিতে শিখবে।”

সম্প্রতি মুম্বাইয়ে তরুণ ফটোজার্নালিস্টের গণধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পর এ বিষয়ে কথা বলেন ৪৭ বছর বয়সী ওই অভিনেতা। শাহরুখ বলেন, “সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই মা-বাবার আশীর্বাদ নেওয়া উচিত। স্ত্রী, বোন এবং অন্য সব নারীকেই দেবীর মতো সম্মান দেখানো উচিত।”

ভারতে নারী নির্যাতন এবং ধর্ষণের নিন্দা জানিয়েছেন শাহরুখ। সাংবাদিকের ধর্ষণ এবং এর আগে দিল্লির গণধর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।  সাম্প্রতিক ঘটনাটির পর বলিউডের অনেক অভিনয় শিল্পীর মতোই তিনিও অপরাধীদের বিচার দাবি করেন।