বকফুল কন্যা
কুষ্টিয়ার বোধন থিয়েটার প্রতিষ্ঠার তিন যুগে পর্দাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ‘বকফুল কন্যা’ নাটক মঞ্চায়ন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।
এ বিষয়ে নাট্যদলটির সাধারণ সম্পাদক ও নাটকটির লেখক আসলাম আলী গ্লিটজকে বলেন, “তিন যুগে পর্দাপন উপলক্ষে আয়োজনের শুরু হচ্ছে নাটকটি মঞ্চায়নের মাধ্যমে। এটি আমাদের মৌলিক প্রযোজনার একটি নাটক।”
তিনি আরও বলেন, “‘বকফুল কন্যা’ নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে লেখা নাটক। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন আলভী। নাটকটি লিখেছি আমি, নির্দেশনা দিয়েছেন আলী আফরোজ পিনু ও শামীম সাগর। নাটকটির আলোক নির্দেশনা দিয়েছেন নাট্যদল দেশনাটকের ইশরাত নিশাত।”
তিনি জানান, দলটি বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে তিন যুগে পর্দাপন উদযাপন করবে। তারা দেশের নানা প্রান্তে গিয়ে নিজেদের প্রযোজিত নাটক পরিবেশন করবে।
তিনি আরও জানান, দলের ১৮তম প্রযোজনা ‘বকফুল কন্যা’। তাদের প্রযোজিত মোট নাটক ২৪ টি। দলটি ১৯৭৯ সালের ২৬ অগাস্ট কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই দলটি গ্রাম থিয়েটার আন্দোলনের সঙ্গে জড়িত। ১৯৮৫ সালে গ্রæপ থিয়েটার ফেডারেশনের সদস্যপদ লাভ করে দলটি।
