২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিভি প্ল্যাটফর্মের জন্য ভিজের খোঁজ

ভিজে খোঁজা শুরু হয়েছে এমটিভি প্ল্যাটফর্মের বাংলাদেশি অনুষ্ঠান উপস্থাপনার জন্য। এমটিভির অনুমোদিত বাংলাদেশি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান ক্রেইন্স এমন ঘোষণা দিয়েছে সম্প্রতি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

এ বিষয়ে প্রতিষ্ঠানটির গ্রুপ লিডার, অডিওভিজুয়াল কনসেপ্ট অ্যান্ড প্রোডাকশন পদধারী রাফি মোহাম্মদ গ্লিটজকে বলেন, “আমরা সেপ্টেম্বরে অনুষ্ঠান নির্মাণ শুরু করব। তাই দেশে নির্মিত দুই অনুষ্ঠানের জন্য দুই জন ভিজে খুঁজছি।”

তিনি আরও বলেন, “ভিজে হিসেবে আবেদনের শেষ সীমা ৮ সেপ্টেম্বর। আমাদের ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। ১০০ জনের একটি ছোট তালিকা থেকে দুজনকে নির্বাচন করা হবে।”

তিনি জানান, বাংলাদেশের নির্মিত এমটিভি প্ল্যাটফর্মের অনুষ্ঠান চার্ট অ্যাটাক ও মাই সেলেব উপস্থাপনার জন্য নেওয়া হবে নতুনদের।

তিনি আরও বলেন, “ক্রেইন্স অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি আরও দুটি আন্তর্জাতিকভাবে নির্মিত অনুষ্ঠানের বিপণন করার চেষ্টা করছে। একটি চ্যানেলে সঙ্গে কথা চলছে অনুষ্ঠানগুলোর প্রচার সময়ের বিষয়ে। আশা করছি এমটিভির দর্শকরা সেপ্টেম্বর থেকেই তাদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে পাবেন তাদেরই প্রিয় বাংলাদেশি কোনো চ্যানেলে।”

ব্র্যান্ড এমটিভির অনুষ্ঠান নির্মাণ ও বিপণন বিষয়ে ক্রেইন্স লিমিটেড ভায়াকম ইন্টারন্যাশনাল মিডিয়া নেটওয়ার্কসের সঙ্গে একটি চুক্তি করে চলতি বছরের ১৬ মে।