২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল প্রয়াণদিবসে টিভির যত আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ অগাস্ট বেসরকারি টিভিচ্যানেলগুলো দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। চ্যানেলগুলোর অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান প্রভৃতি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

চ্যানেল আই দিনব্যাপী প্রচার করবে নজরুল চলচ্চিত্র ও নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান। ২৭ অগাস্ট সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু’, দুপুর ১২টা ৩০ মিনিটে প্রতিদিনের তারকা আড্ডায় অংশ নেবেন খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনাম, ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘মেহের নিগার’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নজরুল সংগীতানুষ্ঠান ‘পথহারা’, রাত ১১টা ৩০ মিনিটে নজরুল স্মৃতিকথার অনুষ্ঠান। ২৮ অগাস্ট বেলা ৩টা ০৫ মিনিটে প্রচার হবে মামুনুর রশীদ নির্মিত টেলিফিল্ম ‘নজরুলের খোঁজে’।

এটিএন বাংলা ৪টি বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সকাল ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে বৈঠকি সংগীতানুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণ’, দুপুর ১টা ২৫ মিনিটে প্রচারিত হবে রুকসানা কবীর কাকলীর পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উদাসী বেনু’, ৩টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘শিল্পী’, বিকাল ৪টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তবু আমারে দেব না ভুলিতে’।

এনটিভি বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে শিশুতোষ আবৃত্তি অনুষ্ঠান ‘আমি হব সকালবেলার পাখি’, ৮টা ৪৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘নজরুলের চিঠি’, ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘দ্রোহের কবি প্রেমের কবি’, ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘চির বিদ্রোহী বীর’, ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ কবিতালেখ্য ‘প্রেমিক অথবা বিপ্লবী’। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাগিনী’। ২টা ৩০ মিনেট সরাসরি স¤প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘এল বিদায় বেলা’। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’।

একুশে টেলিভিশনে প্রচারিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে বিশেষ একুশের সকাল, ৯টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘কাবেরী নদী জলে’, ১০টা ৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘প্রথম মনের মুকুল’, দুপুর ১২টা ৫ মিনিটে বিশেষ একুশের দুপুর। বিকাল ৪টায় বিশেষ অনুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’, ৫টা ৩০ মিনিটে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসো মোর গান’, বিকাল ৬টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ একুশের সন্ধ্যা, ‘নীল পায়রার গান’ প্রচার হবে ৭টা ৫০ মিনিটে, নৃত্যানুষ্ঠান ‘নাচের ছন্দে নজরুল’ প্রচার হবে রাত ৮টা ২০ মিনিটে, বিশেষ নাটক ‘নীলকণ্ঠ’ প্রচার হবে রাত ১০টা ১০ মিনিটে।

জিটিভি আয়োজনে করেছে বিশেষ আড্ডানুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণ’। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রাত ১১টা ০৫ মিনিটে প্রচার হবে এইচ এ এম রাজনের প্রযোজনায় এবং কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় নজরুল মৃত্যুবার্ষিকীর বিশেষ আবৃত্তি, গান ও আলোচনা অনুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর’। অনুষ্ঠানে  আবৃত্তি, গান ও আলোচনা করবেন নজরুলসংগীত শিল্পী ইয়াকুব আলী ও রেবেকা সুলতানা।

বাংলাভিশন প্রচার করবে সরাসরি সংগীতানুষ্ঠান ‘মোরা কুসুম হয়ে কাঁদি’। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা, তমা ও আশিক। প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে। বিশেষ দৃশ্যকাব্য ‘সুর ও বাণীর মালা’ প্রচারিত ৮টা ১৫ মিনিটে।  

মাছরাঙা টেলিভিশনের সব কটি অনুষ্ঠানই থাকছে নজরুলকে ঘিরে। সকাল ৭টায় ‘রাঙা সকাল’, ৯টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’, ১০টা ৩০ মিনিটে নজরুলের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান ‘একালে নজরুল’, দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে রেহমান খালিলের পরিচালনায় নাটক ‘শিউলিমালা’, নজরুলের ‘বাঁধনহারা’ অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘কুহু’ থাকছে বেলা ৩টায়, বিকাল ৫টা ৩০ মিনিটে থাকছে নজরুলের চিঠি পাঠের আয়োজন ‘ইতি নজরুল’, রাত ১১টায় থাকছে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে নজরুলসংগীতের আয়োজন ‘বাংলা গানের উৎসব’।

দেশটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘প্রিয় নজরুল’। প্রচারিত হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

এছাড়া চ্যানেল নাইনের বিশেষ লাইভ সংগীতানুষ্ঠান ‘ভুলি কেমনে’তে অংশ নেবেন তানভীর আলম সজীব ও পাওয়ার ভয়েজের প্রথম রানারআপ ইভা। এটি প্রচারিত হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।