২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের শিশুকন্যার ছবি প্রকাশ

প্রকাশিত হল কিম কার্ডাশিয়ান ও কেনি ওয়েস্টের শিশুকন্যা নর্থ ওয়েস্টের ছবি। সম্প্রতি ক্রিস জেনারের টক শোতে প্রথমবারের মতো দুমাস বয়সী সন্তানের ছবি প্রকাশ করেছেন গায়ক কেনি ওয়েস্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, প্রেমিকা কিম কার্ডাশিয়ানের মা ক্রিস জেনারের টক শোতে অংশ নিয়ে প্রথমবারের মতো নিজ কন্যার ছবিটি জনসম্মুখে দেখান কেনি। তিনি আরও জানান, তারা চাননি তাদের সন্তানের ছবি বিক্রি করতে। কেনি মনে করেন, ক্রিসের অনুষ্ঠানটি হল নর্থ ওয়েস্টের ছবি প্রকাশের সবচেয়ে ভালো স্থান।

কেনি বলেন, “আমরা চাইনি আমাদের কন্যার ছবি বিক্রি করে দিতে, যেন কেউ তাদের ম্যাগাজিনে তা ছাপাতে পারে। আমার মনে হয়েছে ছবিটি আমার কন্যার নানির এই অনুষ্ঠানের সেশন ফিনালে পর্বে দেখানোই হবে বুদ্ধিমানের কাজ।”

৩৬ বছর বয়সী কেনি জানান, নর্থ বড় হয়ে কী হতে চাইবে তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তাদের।

কেনি বলেন, নর্থ যা চাইবে তিনি এবং কিম তা সমর্থন করবেন।

কেনি বলেন, “আমি নর্থকে সুযোগ দেব, যেন সে বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পায়। এরপর সে নিজেই ঠিক করবে সে কী করতে চায়, আর আমরা তাকে পুরোপুরি সমর্থন দেব।”

ছবিটি প্রকাশের কিছু সময় পরই কিম কার্ডাশিয়ান তার ফেইসবুক পেইজে ছবিটি ভক্তদের জন্য প্রকাশ করেন।