২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেডি ম্যাকবেথ রূপে ম্যারিয়ন

শেক্সপিয়ারের অমর সৃষ্টি ‘ম্যাকবেথ’ অবলম্বনে এবার হলিউডে তৈরি হচ্ছে একই নামের একটি সিনেমা। এতে ‘লেডি ম্যাকবেথ’ চরিত্রে চূড়ান্ত করা হয়েছে ফরাসি অভিনেত্রী ম্যারিয়ন কটিলার্ডকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:50 AM

Updated : 25 Apr 2022, 07:09 PM

ডেডলাইন ডট কম জানিয়েছে, পরিচালক জাস্টিন কারজেলের পরিচালিত এই সিনেমা প্রযোজনা করবেন এইন চ্যানিং এবং এমিলি শেরম্যান।

শেক্সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’-এর মূলচরিত্র ম্যাকবেথের চরিত্রে থাকবেন অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার।

সিনেমাটির শুটিং শুরু হবে ২০১৪ সালের জানুয়ারিতে, ব্রিটেনে ।