২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে ড্রু

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অন্যান্য শিল্পীর সঙ্গে এবার যোগ দিয়েছেন হলিউডি অভিনেত্রী ড্রু ব্যারিমোর। ড্রু জানিয়েছেন, ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পেরে খুব আনন্দিত তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 07:16 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

ইঅনলাইন জানিয়েছে, সম্প্রতি প্রথমবারের মতো মা হওয়ার পর এবার ভক্তদের সঙ্গে নিজের জীবনের মুহূর্তগুলো ভাগাভাগি করতে আগ্রহ বোধ করছেন ড্রু।

বুধবার ২১ এপ্রিল প্রথমবারের মতো টুইট করেন ড্রু। তার প্রথম পোস্টটি ছিল: “পার্টিতে আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এখানে আসতে পেরে আমি খুবই খুশি। ১৪০ শব্দের মধ্যে টুইট করতে হবে, কাজেই এখন থেকে আমি কথা কম বলব। একজন আমাকে বলেছে একটি টুইটের মধ্যেই সব কথা না বললেও চলবে।”

এদিকে আসছে জানুয়ারিতে প্রথমবারের মতো নিজের তোলা আলোকচিত্রের বই প্রকাশ করতে যাচ্ছেন ড্রু।

‘ফাইন্ড ইন ইট এনিথিং’ নামের এই বইতে থাকবে হৃদয়ের আকৃতির বিভিন্ন জিনিসের ৯৬টি ছবি,যেগুলো ড্রু গত ১০ বছরে তুলেছেন।

এ বিষয়ে ড্রু বলেন,“আমি হৃদয়ের আকৃতির যে কোনো জিনিস খুবই পছন্দ করি। যখনই আমি এ ধরনের কোনো জিনিস দেখি, আমার মুখে হাসি চলে আসে। যে কোনো হৃদয়ের আকৃতির জিনিস আমার ভালো লাগে, সেটা মানুষের তৈরি হোক কিংবা প্রাকৃতিক হোক। পুরনো হোক অথবা নতুন হোক।”