২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানকে হটিয়ে শাহিদ

একতা কাপুরের প্রযোজনায় পরবর্তী সিনেমা ‘মিলান টকিজ’-এর কেন্দ্রীয় চরিত্রে প্রথমে ইমরান খানের কথা ভাবলেও, চরিত্রটির জন্য এখন শাহিদ কাপুরকেই বেশি পছন্দ করেছেন একতা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 05:00 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায় ‘বুলেট রাজা’ সিনেমার শুটিং শেষ হলেই ‘মিলান টকিজ’ চলচ্চিত্রের কাজে হাত দেবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া। একটি ছোট শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনিনির্ভর সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্য প্রথমে অভিনেতা ইমরানকেই পছন্দ করেছিলেন পরিচালক। তবে পরবর্তীতে একতার পছন্দ শাহিদ, ইমরানকে হটিয়ে চরিত্রটি নিয়ে নেন নিজের দখলে।

সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে লখনৌ এবং মুম্বাইয়ে। জানা গেছে অক্টোবর নাগাদ শুরু হবে সিনেমাটির শুটিং।