২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার উপরে অ্যাশটন

কমেডি সিরিজ ‘টু অ্যান্ড এ হাফ মেন’-এর জন্য আরও একবার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার খেতাব পেয়েছেন হলিউডি অভিনেতা অ্যাশটন কুচার। টিভি গাইড ম্যাগাজিনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ‘এনসিআইএস’-এর মার্ক হারমন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:31 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, অ্যাশটন ‘টু অ্যান্ড এ হাফ মেন’-এর প্রতিটি পর্বের জন্য পান ৭ লাখ ৫০ হাজার ডলার, কমেডি সিরিজগুলোর অভিনেতাদের মধ্যে যা সর্বোচ্চ। এদিকে ড্রামা সিরিজে সবচেয়ে বেশি আয় করে প্রথম স্থানে রয়েছেন ‘এনসিআইএস’ খ্যাত অভিনেতা মার্ক হারমন;  যিনি প্রতি পর্বের জন্য পেয়ে থাকেন ৫ লাখ ২৫ হাজার ডলার।

টিভি সিরিজের এই তালিকায় আরও রয়েছেন ‘হোমল্যান্ড’-এর অভিনেত্রী ক্লেয়ার ডেনিস,  প্রতিপর্বের জন্য তিনি পান ২ লাখ ৫০ হাজার ডলার। ওদিকে ‘গেইম অফ থ্রোনস’-এ অভিনয় করে প্রতি পর্বে ১ লাখ ৫০ হাজার ডলার আয় করেন পিটার ডিংকলেজ।

সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টিভি অভিনেতার এই তালিকায় আরও রয়েছেন ‘দ্য ডেইলি শো’-এর উপস্থাপক জন স্টুয়ার্ট। সবচেয়ে বেশি আয় করা মধ্যরাতের অনুষ্ঠানের উপস্থাপকদের মধ্যে তার আয় হল প্রতি পর্বের জন্য ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে। রিয়ালিটি টিভি অনুষ্ঠানের ক্যাটাগরিতে প্রথমে রয়েছেন ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’-এর উপস্থাপক হাওয়ার্ড স্টার্ন, তিনি প্রতি পর্বে ১ লাখ ৫০ হাজার ডলার আয় করেন।