২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়া নয় প্রিয়াংকা

সঞ্জয় লীলা বনসালির ‘রাম লীলা’ সিনেমার আইটেম গানে ঐশ্বরিয়া রাই নয়, দেখা যাবে প্রিয়াংকা চোপড়াকে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, পরিচালক সঞ্জয় লীলা বনসালির পরবর্তী সিনেমা ‘রাম লীলা’তে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে; তবে গানটির জন্য অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চুক্তিবদ্ধ হওয়ায় প্রমাণ হল যে খবরটি ছিল নিছকই গুজব।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

মুম্বাই মিররকে এর আগে আইটেম গান সম্পর্কে ঐশ্বরিয়া বলেছিলেন, “বনসালির সঙ্গে আমার কথা হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করাই ভালো।”

তবে শেষপর্যন্ত গানটির জন্য অ্যাশের বদলে প্রিয়াংকাকেই বেছে নেন বনসালি। এ বিষয়ে সিনেমাটির এক সূত্র থেকে জানা গেছে, দুইমাস আগে প্রিয়াংকার সঙ্গে এ ব্যাপারে কথা বলেন তিনি। প্রিয়াংকা গানটি পছন্দ করলেও ‘গুন্ডি’ এবং ‘মেরি কোম’ সিনেমার ব্যস্ততার জন্য তখন তিনি সময় করে উঠতে পারছিলেন না। তবে পরবর্তীতে তিনি আইটমে গানের শুটিংয়ের জন্য সময় বের করেন।

গানটির শুটিং হবে ফিল্ম সিটিতে। গানে প্রিয়াংকার পোশাক ডিজাইন করবেন অঞ্জু মোদি। ‘রাম লীলা’ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাকের ডিজাইনও তিনিই করেছেন। গানটিতে প্রিয়াংকার সঙ্গে নাচবেন অভিনেতা রণবীর সিং।